1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

দেশে ফিরলেন নাহিদ রানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডে নেই নাহিদ রানা। যদিও চোটের চিকিৎসা নিতে কদিন আগে দেশটিতে গিয়েছিলেন টাইগার এই পেসার। চিকিৎসা শেষে গত রোববার রাতে দেশে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে দেশটিতে পৌঁছে গেছে বাংলাদেশ দল। তবে চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি নাহিদ রানা ও শরিফুল ইসলামদের। অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন চোট থেকে সেরে ওঠা অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস টেস্টে ভালো করলে একাদশে থাকতে পারেন তিনি। না হলে দ্বিতীয় টেস্টে তাকে দলে নেওয়ার চিন্তা টিম ম্যানেজমেন্টের। এদিকে রানার ইনজুরি থেকে ফিরতে বেশ কিছু দিন সময় লাগতে পারে বলে জানা গেছে। দেশেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নেওয়ার কথা ছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে বিসিবি। চিকিৎসা শেষে গতকাল রাতেই দেশে ফিরেছেন। বলে রাখা ভালো সাইড স্ট্রেইনের চোট সারাতে যাননি নাহিদ। দুই পায়ে ক্রনিক শিনবোন আছে এই গতি তারকার। এতে পায়ের শিনবোন বা টিবিয়ার ভেতরের অংশে সবসময় ব্যথা অনুভব করেন তিনি। এটা অবশ্য তার পুরনো সমস্যা। অস্ট্রেলিয়া পৌঁছে এই সমস্যার সমাধানের পথ খোঁজেন রানা। এবার ডাক্তারের পরামর্শ নিয়ে বাকি সিদ্ধান্ত। জানা গেছে আগের থেকে ভালো অবস্থায় আছেন এই পেসার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd