1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় মার্কিন পররাষ্ট্র দফতর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ পাঁচ শীর্ষ নেতার বিষয়ে তথ্য পাওয়ার জন্য আবার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। তাদের বিষয়ে তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েপোস্ট করা এক বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রাম এই তথ্য জানিয়েছে। যাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- আইআরজিসি কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আবদুল্লাহি, আইআরজিসি এরোস্পেস ফোর্সের ইউএভি (ড্রোন) কমান্ডার সাইদ আগাজানি, আইআরজিসি সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং গোয়েন্দা দফতরের কমান্ডার মজিদ খাদেমী। মার্কিন পররাষ্ট্র দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তি এই শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে কাজের উপযোগী বা কার্যকর তথ্য দিতে পারবেন, তারা পুনর্বাসনের সুযোগের পাশাপাশি আর্থিক পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd