1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ফকিরহাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মোফাজ্জেল হায়দার, উপজেলা আমির মাওলানা তৈয়বুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম এবং ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় ফকিরহাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। বিশেষ করে মাদক নির্মূল, অপরাধ দমন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd