1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

মোরেলগঞ্জে সিরাতুন্নবী (স.)উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসায় সিরাতুন্নবী (স.)উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা মনির। মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল লতিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. হেমায়েত হোসেন, মাষ্টার গোলাম মোস্তফা।
সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন সহ-সুপার মুহাম্মদ মেহেদী হাসান,  সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম লিটন, বুরহানে সুলতান,ইবি প্রধান মাওলানা আব্দুল হালিম প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd