1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

নিয়োগের চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দায়িত্ব গ্রহণের মাত্র চার দিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান। আজ সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে মাহফুজুর বলেন, গত ৩০ জুলাই সলিসিটর উইং তাকেসহ ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ব্যক্তিগত কারণবশত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনে অপারগ। এই অবস্থায় ৩ আগস্ট থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। অতএব পদত্যাগপত্রটি গ্রহণ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তাকে অব্যাহতি দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

এর আগে, গত ৩০ জুলাই আগের সব নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়।

আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি-জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নাম্বার) ৬ অফ ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd