1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইউক্রেনের উত্তরাঞ্চল সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার শহরের সামরিক প্রশাসনের প্রধান এ তথ্য জানিয়েছেন। শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই ক্রিভোশেইনকো বলেন, ‘একটি ডাকঘরে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহত একজন ৪৯ বছর বয়সী পুরুষ। অপর ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। ইউক্রেনের দক্ষিণাঞ্চল জাপোরিঝঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান ‘শত্রুপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।’ কিয়েভ অঞ্চলে সামরিক সরঞ্জাম প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর এসব হামলা হলো। ওই হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছিলেন। এদিকে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর গতকাল শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বেলগোরোদ শহরে ‘শত্রুপক্ষ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। তিনি বলেন, ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় রাস্তায় ক্ষয়ক্ষতি ও আগুনের ঘটনা ঘটেছে, যা দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd