Dhaka ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিয়েভে বিস্ফোরণ ক্ষেপণাস্ত্র সতর্কতার পরই

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • ২৪৭ Time View

বিদেশ : ইউক্রেনের কিয়েভ অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক রয়টার্স প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুক্রবার রাজধানীর বাইরের এলাকায় এই বিস্ফোরণ হয়েছে। দেশটির সামরিক বাহিনী অঞ্চলটিতে সম্ভাব্য রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করার পরেই এই শব্দ শোনা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ‘কিয়েভ অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। আপনারা আশ্রয়কেন্দ্রে থাকুন। ক্ষেপণাস্ত্রের সতর্কতা অব্যাহত রয়েছে।’ বিস্ফোরণের শব্দটি ঠিক কিসের তা জানা যায়নি। এটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা একটি লক্ষ্যবস্তুকে গুলি করার সময়কার শব্দ কিনা তাও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের বরাতে পাবলিক ব্রডকাস্টার সাসপিলন জানিয়েছে, খমেলনিটস্কির পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমান হামলার সাইরেন বাজার পর, খমেলনিটস্কি অঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানিয়েছিল ইউক্রেনের বিমান বাহিনী। তখন বিমান হামলার সতর্কতা ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে আর কোনো তথ্য জাননো হয়নি।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

কিয়েভে বিস্ফোরণ ক্ষেপণাস্ত্র সতর্কতার পরই

Update Time : ১২:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪