1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

মোরেলগঞ্জের  জিউধরায় ইউপি সদস্যের জমি জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জে জমি ক্রয়ের পর তার একাংশ জাল-জালিয়াতির মাধ্যমে দখল করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায়  ক্রয়কৃত ৪ কাঠা  জমির মধ্যে  ২ কাঠা জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম।

জমির মালিক শহিদুল ইসলাম জানান, ২০১৯ সালের ৩ নভেম্বর জিউধরা ইউনিয়নের  ইয়াকুব আলীর কাছ থেকে ৪ কাঠা বসতবাড়ির জমি ক্রয় করেন। জমিটির দাগ নম্বর ৩৬১০, মৌজা নম্বর ১০৬, দক্ষিণ ফুলহাতা। তবে ওই জমির মধ্যে ২ কাঠা জমি জাল-জালিয়াতির মাধ্যমে দখল করে রেখেন মোঃ নুরুল ইসলাম।

তিনি অভিযোগ করে বলেন, মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুরুল ইসলাম তার ক্রয়কৃত জমির ২ কাঠা জাল কাগজপত্র তৈরি করে ভোগদখল করছেন।

ভুক্তভোগী শহিদুল ইসলামের দাবি, জিউধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করা হয়েছে। পাশাপাশি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যের স্বাক্ষর জাল করে ওয়ারিশ সনদ তৈরি এবং অন্যান্য ভুয়া কাগজপত্রের মাধ্যমে জমির ওই অংশ দখল করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, পাশখালী গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ নুরুল ইসলাম এসব জাল কাগজপত্রের মাধ্যমে শহিদুল ইসলামের ক্রয়কৃত ৪ কাঠা জমির ২ কাঠা জোরপূর্বক ভোগদখল করছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ নুরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

নিজের ক্রয়কৃত জমির দখল ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন  ইউপি সদস্য  শহিদুল ইসলাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd