1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

ফকিরহাটের সাবেক শিক্ষক মাওলানা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

​ফকিরহাট প্রতিনিধি:-বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন (৭৫)-এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে যোহরের নামাজের পর শাহ আউলিয়াবাগ ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

​জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে মাওলানা মুস্তাকিম বিল্লাহ। প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানাতে তাঁর সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে ঈদগাহ ময়দানে এক শোকাবহ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

​জানাজায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন— শাহ আউলিয়াবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক, হাকিমপুর মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ, জামিয়াতুল ছাহাবা কওমি মাদ্রাসার মুহতামিম আবু বকর সিদ্দিক, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, ফকিরহাট মডেল মসজিদের ইমাম মুফতি মাহমুদুল হাসান কামরুল, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবিএম আ. মান্নান, ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তৈয়বুর রহমান, পিলজংগ ইউনিয়নের জামায়াত নেতা মো. জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক আঃ ছামাদ এবং আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুমনসহ স্থানীয় বিশিষ্টজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd