1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সার্জারির দাবি নাকচ করে কড়া বার্তা দিলেন ফ্লোরেন্স পিউ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউর ওজন কমানোর ওষুধ ব্যবহার ও কসমেটিক সার্জারি করানোর গুঞ্জন ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। ‘ওপেনহাইমার’ ও ‘ডুন’খ্যাত এই অভিনেত্রী অবশ্য এসব দাবি নাকচ করে মানুষের ব্যক্তিগত চেহারা নিয়ে মন্তব্য করার প্রবণতার সমালোচনা করেছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডসে ফ্লোরেন্সের নতুন সাজের ছবি প্রকাশের পর তাঁকে নিয়ে শুরু হয় নানা আলোচনা। কেউ ওজেম্পিক ব্যবহারের দাবি করেন, আবার কেউ তাঁর মুখে ফিলার, চোখের অস্ত্রোপচার ও নাকের সার্জারি করানোর কথা বলেন। এসব মন্তব্যের জবাবে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট দেন ৩০ বছর বয়সী অভিনেত্রী। ফ্লোরেন্স লেখেন, ‘আমি কখনও ওজেম্পিক ব্যবহার করিনি। মুখে কোনো অস্ত্রোপচারও করাইনি।’ নাকের গঠন নিয়েও মন্তব্যের প্রতিবাদ করে জানান, তাঁর নাক জন্ম থেকেই এমন। নিজের শারীরিক পরিবর্তনের ব্যাখ্যায় অভিনেত্রী বলেন, ৩০ বছরে পা দেওয়ার পর জীবনযাপনে কিছু পরিবর্তন এনেছেন। অ্যালকোহল গ্রহণ কমানোর পাশাপাশি নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চায় মনোযোগ দিয়েছেন। ব্যক্তিগত প্রশিক্ষকের সঙ্গে অনুশীলন করে এখন একটানা ছয়টি পুলআপ দিতে পারেন। ওজন কমানো নয়, পেশির শক্তি বাড়ানোই ছিল তাঁর লক্ষ্য। এসব পরিবর্তনের পরও তাঁর ওজন কমেছে মাত্র দুই পাউন্ড। শরীর নিয়ে এমন মন্তব্য অবশ্য নতুন নয় ফ্লোরেন্সের জন্য। ২০২২ সালে ডিজাইনার ভ্যালেন্তিনোর স্বচ্ছ পোশাক পরেও সামাজিক মাধ্যমে কটাক্ষের স্বীকার হয়েছিলেন তিনি। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ছবি প্রকাশের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, এসব ছবিতে তাঁকে বিভিন্ন প্রসাধন প্রক্রিয়া নিতে দেখা যায় এবং সেগুলোকে বাস্তব বলে প্রচার করা হয়েছে। এতে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ফ্লোরেন্সের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd