1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

নেপালকে ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্যাকেজ দিচ্ছে ভারত, ৮ চুক্তি সই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : নেপালের উন্নয়ন ও পুনর্গঠনে প্রায় ১৫ হাজার কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার কোটি টাকা) উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের দ্বিপক্ষীয় বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। তাছাড়া বৈঠকে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই প্রধানমন্ত্রী। গতকাল সোমবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন নরেন্দ্র মোদী। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর। বৈঠক শেষে যৌথ বক্তব্যে মোদী বলেন, নেপালের জনগণ এ বছর বালেন্দ্র শাহকে যে ঐতিহাসিক জনসমর্থন দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন। ৩৫ বছর বয়সী শাহের উন্নয়ন ভাবনারও প্রশংসা করেন তিনি। মোদি বলেন, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ভারতে তার প্রথম দ্বিপক্ষীয় সফরে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। কয়েক মাস আগে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তার বক্তব্যে আমড়া তার দৃষ্টিভঙ্গি ও দূরদর্শিতার স্পষ্ট পরিচয় পেয়েছিলাম। গত কয়েক ঘণ্টার আলোচনায় নেপালের ভবিষ্যৎ ও ভারত-নেপাল সম্পর্ক নিয়ে তার সুস্পষ্ট ভাবনা এবং অঙ্গীকার অনুভব করেছি।
ভারত-নেপাল সম্পর্ককে আস্থার বন্ধন বললেন মোদী
ভারত ও নেপাল শুধু প্রতিবেশী নয়, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিশ্বাস ও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন মোদী। তিনি বলেন, দুই দেশের আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জ একই রকম। কঠিন সময়ে তারা একে অপরের পাশে দাঁড়ায়। নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে মোদী বলেন, আমাদের আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জ একই রকম এবং কঠিন সময়ে আমড়া একে অপরের পাশে থাকি। নেপালে বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমড়া গভীর সমবেদনা জানাই। নেপালের পুনর্গঠন ও উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেন তিনি। মোদী আরও বলেন, ভারত বহু বছর ধরে নেপালকে নির্ভরযোগ্যভাবে জ্বালানি তেল ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে আসছে। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ বছর তেল সরবরাহ নিয়ে গুরুতর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নেপালে জ্বালানি, সার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।
আতিথেয়তার প্রশংসা, মোদীকে নেপাল সফরের আমন্ত্রণ
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে উষ্ণ আতিথেয়তার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নেপাল সফরের আমন্ত্রণ জানান তিনি। ভারত ও নেপালের গভীর সম্পর্কের কথা তুলে ধরে শাহ বলেন, দুই দেশের বন্ধন এতটাই আন্তরিক ও গভীর যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। কঠিন সময় এবং প্রাকৃতিক দুর্যোগের পর ভারত যেভাবে সহযোগিতা করেছে, তারও প্রশংসা করেন তিনি। শাহ বলেন, নেপাল ও ভারতের সম্পর্ক হিমালয়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো বিস্তৃত। আমাদের ঘনিষ্ঠতা এত গভীর যে শুধু কথায় তা প্রকাশ করা কঠিন। নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে ভারত প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে সবসময় প্রথম সাড়া প্রদানকারী হিসেবে পাশে দাঁড়িয়েছে। এজন্য ভারতের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আটটি সমঝোতা স্মারক সই
দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারত ও নেপালের মধ্যে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। এসব চুক্তির আওতায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন, আয়ুর্বেদ এবং ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হবে। এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন করেন। একই সঙ্গে নতুন কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারা। এসব উদ্যোগের মাধ্যমে ভারত-নেপাল সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd