1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

১৯ লাখ টাকার ক্ষতির অভিযোগ, পাভেলের বাসার নিচে নির্মাতার সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে নতুন করে আর্থিক ক্ষতি ও শুটিং ইউনিটকে ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠেছে। নাটকের নির্মাতা মানসুর আলম নির্ঝরসহ সংশ্লিষ্ট শুটিং ইউনিটের সদস্যরা প্রায় ১৯ লাখ টাকার ক্ষতির অভিযোগ করেছেন। এ নিয়ে গত শনিবার দিবাগত রাতে রাজধানীর পল্লবীতে পাভেলের বাসার নিচে জরুরি সংবাদ সম্মেলন করেন নির্মাতা নির্ঝর।
নির্ঝরের অভিযোগ, তার নতুন ধারাবাহিক ‘হাঙামা’র শুটিংয়ে পাভেল দুই দিন শিডিউল দিয়েও উপস্থিত হননি। গত ২১ নভেম্বর শুটিংয়ের জন্য পাভেলের শিডিউল নির্ধারিত ছিল। সেই অনুযায়ী শুটিং সেট প্রস্তুত করা হয়। তাকে সেটে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িও সারাদিন বাসার নিচে অপেক্ষা করে। পাশাপাশি শুটিং ইউনিটের সদস্যরা দিনভর তার জন্য অপেক্ষা করেন।
নির্মাতার দাবি, বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাভেলের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি শুটিংয়ে আসতে পারবেন কি না, কিংবা কোনো সমস্যায় পড়েছেন কি না, সে বিষয়েও কাউকে কিছু জানাননি।
ওই দিন ধারাবাহিকটির শুটিংয়ে পরিচিত কয়েকজন অভিনয়শিল্পীসহ প্রায় ৬০ জনের একটি ইউনিট পাভেলের জন্য অপেক্ষা করছিল বলে জানান নির্ঝর। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে না পেরে গভীর রাতে অভিনেতার বাসার নিচে এসে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তারা।
নির্ঝর আরও জানান, প্রায় দুই মাস ধরে চেষ্টা করে সব অভিনয়শিল্পীর শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ তারিখ থেকে ধারাবাহিকটির শুটিং শুরু করেন তারা। এর মধ্যে ১৫ নভেম্বরও পাভেলের শুটিংয়ের দিন নির্ধারিত ছিল। ওই দিন সেট প্রস্তুত করা এবং অন্য অভিনয়শিল্পীদের উপস্থিতি নিশ্চিত করার পরও সারাদিন তার অপেক্ষায় থাকতে হয় ইউনিটকে। পাভেল না আসায় ওই দিনের শুটিংয়ে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয় বলে অভিযোগ করেন নির্মাতা।
পরবর্তী সময়ে পাভেল যোগাযোগ করে পারিবারিক সমস্যার কথা জানান এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। তিনি যেহেতু ধারাবাহিকটির সঙ্গে যুক্ত ছিলেন, তাই বিষয়টি বিবেচনায় নিয়ে শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট ইউনিট। এরপর ১৭ ও ১৮ নভেম্বর শুটিংয়ে অংশ নেন পাভেল।
কিন্তু ২১ নভেম্বর আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ করেন মানসুর আলম নির্ঝর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd