1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

লর্ডসে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আগামী বছর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। আর সেই ম্যাচের পর লর্ডসেই একটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল, যা আয়োজন করছে এমসিসি। আগামী বছরের ২৮ মে শুরু হবে ইংল্যান্ড ও বাংলাদেশের লর্ডস টেস্ট। বিসিবি আগে থেকেই এই ম্যাচের সাথে ইংল্যান্ড আরও কিছু ম্যাচ খেলার চেষ্টা করছিল। লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। আর লর্ডস টেস্টের পর নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে, লর্ডসেই। কখনও নেপালের সাথে দ্বিপাক্ষিক সিরিজ না খেলা বাংলাদেশ লর্ডসের সেই ম্যাচের আগেই অবশ্য নেপালে গিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে। ২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ২৬, ২৮ ও ৩০ মার্চ। প্রতিটি ম্যাচই হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এই সিরিজ উৎসর্গ করা হবে নেপালের ভয়াবহ বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের। সিরিজ থেকে অর্জিত লভ্যাংশও তাদের জন্য ব্যয় করা হবে। চলমান নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশ বেশ কয়েকজন ক্রিকেটার অংশ নেন। বাংলাদেশিদের অংশগ্রহণে এই লিগ নিয়ে উন্মাদনাও ছিল তুঙ্গে। দুই বোর্ডের সম্পর্ক আর ভ্রাতৃত্ববোধের আরও এক নজির যেন লর্ডসে হতে যাওয়া দুই দলের টি-টোয়েন্টি ম্যাচটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd