1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

দ.আফ্রিকার কাছে ৯ উইকেটে হারলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জোহানেসবার্গ টেস্টে জয়টা পেয়েছে দক্ষিণ আফ্রিকাই। পঞ্চম দিনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৬৮ রানেই শেষ হয়েছে টাইগারদের ইনিংস। ১২ রানের লক্ষ্য হেসেখেলে ৯ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ১০০ রান নিয়ে পঞ্চম দিনের শুরুটা ভালোই করেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। দলের ১৩৪ রানের মাথাতে ৩৮ বলে ৩৯ রান করে বিদায় নেন লিটন। এরপর ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। কিছুক্ষণ পরে সাজঘরে ফিরে গেছেন মুশফিকুর রহিমও। ৬২ বলে ২২ রান করে বিদায় নিয়েছেন মুশফিক। তাকে ফিরিয়েছেন সাইমন হার্মার। ততক্ষণে অবশ্য ইনিংস হার টপকে লিড নিয়েছে বাংলাদেশ। শেষ দিকে ভরসা হয়ে টিকে থাকা মেহেদি হাসান মিরাজ ৩১ বলে ১৫ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন। ক্রিজে কেউই টিকতে পারছিলেন না। টানা দুই বলে হাসান মাহমুদ এবং ইবাদত হোসেন চৌধুরীকে ফিরিয়েছেন সাইমন হার্মার। বাংলাদেশ অলআউট হয়েছে ১৬৮ রানেই। ১১ রানের লিড, দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১২ রান। ২০ বলে ৪ রান করেন হাসান মাহমুদ। গোল্ডেন ডাক মেরেছেন ইবাদত। দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হার্মার নেন ৬ উইকেট। ৩ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। মার্কো ইয়ানসেন ১ উইকেট তুলেছেন। জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকার ওপেনার মারকাস অ্যাকারম্যানকে প্রথম ওভারেই ফেরান মেহেদি হাসান মিরাজ। দলের বোর্ডে ১ রান উঠতেই ১ উইকেট হাওয়া দক্ষিণ আফ্রিকার। পরে এইডেন মারক্রাম এবং জুবায়ের হামজা মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ৯ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd