1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইরানের পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে ১২ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যে শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। এটি তদন্তাধীন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইরনা। এক স্থানীয় কর্মকর্তার বরাতে ইরনা জানায়, একটি গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী বাস উল্টে গেলে দুর্ভাগ্যজনকভাবে ১২ জন প্রাণ হারিয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন। কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। ইরানের সড়ক নিরাপত্তার রেকর্ড খারাপ। দেশটির সরকারি ফরেনসিক মেডিসিন সংস্থা জুনে জানিয়েছিল, মার্চ পর্যন্ত ১২ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: এনডিটিভি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd