1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

৪০০ করার পর দ. আফ্রিকার ১ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্বস্তিতে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০০ রানের রেকর্ড গড়ার পর বল হাতেও দারুণ শুরু করেছে সফরকারীরা। দিনের প্রথম সেশনেই দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করামকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। মধ্যাহ্নভোজের বিরতিতে ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৮ রান করেছে স্বাগতিকরা।

অ্যাকারম্যান ৭ ও জুবায়ের হামজা ৪ রানে অপরাজিত আছেন।  আগের দিন ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। মেয়ের তৃতীয় জন্মদিনে বিশেষ এই ইনিংসটি উৎসর্গ করেন তিনি। তবে লিটন ১২০ রানে ফেরার পর দ্রুত গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শেষ চার উইকেটে ৭৩ রান যোগ করে ১০১.২ ওভারে ৪০০ রানে অলআউট হয় দল।
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল আগের সর্বোচ্চ। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০১৫ সালে চট্টগ্রাম টেস্টে করা ৩২৬ রান।

বাংলাদেশের ইনিংসের শেষ উইকেটটি নেন ডেন পিটারসেন। তার আগে কাগিসো রাবাদা ৫ উইকেট নিয়ে সফরকারীদের ইনিংসে বড় ধাক্কা দেন। পিটারসেনের শিকার ৪ উইকেট। ৪০০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন মার্করাম। অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বলটি ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। প্রথম সেশনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd