1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

কয়রার মামলায় আট মাস পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় আট মাস পর ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত তিন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মোহাম্মদ রুবেল গাজী (২৮), তাঁর স্ত্রী আছিয়া খাতুন (৪৮) ও ছেলে ইউসুফ গাজী (২৪)।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, গত ২৫ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় কয়রা থানায় মামলাটি করা হয়। মামলার পর থেকে ভুক্তভোগী কিশোরী আফরোজা সুলতানা (১৬) এবং এজাহারভুক্ত কয়েকজন আসামি পলাতক ছিলেন। তাঁদের উদ্ধারে ও গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালায়।

ওসি আরও বলেন, এর আগে মামলার ৩ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ অভিযানে কিশোরীকে উদ্ধার এবং তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য দিয়ে মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd