1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ফকিরহাটে ‘মানুষের জন্য আমরা’র উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎ফকিরহাট প্রতিনিধি:  ‎বাগেরহাটের ফকিরহাটে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের জন্য আমরা’র উদ্যোগে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎
‎শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার মানসা শহীদ মিনার চত্বরে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম কিবরিয়ার নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পাভেল আহমেদ, জয়নাল আবেদীন মিঠু, পারভেজ শেখ, মাসুদুর রহমান, হৃদয় মোল্লা, হারিবুর, মোঃ জাকারিয়া, ফেরদৌস, আলামিন শেখ, আবদুল্লাহ, বাঁধন, নাজমুল ইসলাম, সাগর মজুমদার সৌরভ, শহিদুল ইসলাম বাবু, রহমত শেখ, রাহুল, সুব্রত, উখান, অমৃত, হারুন, আশিক ও শাওনসহ অনেকে।
‎
‎
‎এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানসা এলাকার আতিয়ার রহমান মোরল, মিজানুর রহমান হালদার, রবীন্দ্রনাথ হালদার বাটুল, বাবু বাবলু কুমার আশ, ইমরান আহমেদ (সাবের), মোঃ ইয়াসিন (স্যার), ঘাটভোগ এলাকার কাজী আঃ কুদ্দুস, মোঃ ইব্রাহিম মোল্লা ও তপন কুমার সাহা।
‎এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ জাহিদ, কামাল উদ্দিন এবং ফকিরহাট থানা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মোঃ ইবাদুল ইসলাম।
‎
‎
‎সংগঠনটির প্যানায় উল্লেখ করা হয়েছে, এটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। মানুষের কল্যাণে সংগঠনটি বিভিন্ন সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার নিয়ে কাজ করছে।

‎এর মধ্যে রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, যৌতুকবিরোধী সভা, নারী নির্যাতন প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি। পাশাপাশি রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, দরিদ্র শিক্ষার্থীদের বই উপহার, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান সংগঠনটির অন্যতম সেবামূলক কার্যক্রম।
‎
‎
‎কর্মসূচিতে স্পন্সর হিসেবে সহযোগিতা করে ফকিরহাট ডাক্তার পয়েন্ট হাসপাতাল।
‎আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং একটি সচেতন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
‎
‎এলাকায় মানবিক সেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd