1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জের ইউএনও হাবিবুল্লাহ’র হস্তক্ষেপে বিক্রি করা শিশুপুত্রকে উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদী হাসান লিপন :  বাগেরহাটের মোরেলগঞ্জে মায়ের বিক্রি করা ১৫ মাসের শিশুপুত্র আল আমিনকে উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ’র হস্তক্ষেপে মোংলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুসহ  শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসভবনে উভয়পক্ষকে হাজির করা হয়।
কয়েকদিন আগে শিশুটির মা আনিক আক্তার অভাব অনটনের কারনে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উপজেলার বারইখালী গ্রামে শিশু পুত্র বিক্রির ঘটনা ঘটে। অভিযুক্ত শিশু পুত্রের মা অনিকা আক্তার  বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে বসে হাসান চৌধুরীর নামে এক যুবকের সাথে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আলামিন নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস। অনিকা আক্তার বলেন, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের যথাযথ খোঁজ খবর রাখতেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। আমি রোগাক্রান্ত হয়ে পড়ে একপর্যায়ে চরম অসহায়ত্বের কারণে তিনি নিজের শিশুসন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন বলে জানান অনিকা ।প্রাপ্ত তথ্যমতে, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার জনৈক শহিদুলের  স্ত্রী নুরজাহান বেগম ক্রয় করেছিলেন।
অনিকা আক্তারের পিতা পলাশ শেখ জানান, আমার বয়স হয়ে গিয়েছে আমি বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচে জোগাড় করতে পারি না তার উপর মেয়ে ও মেয়ের ছেলে ভরন পোষণ কিভাবে জোগাড় করব। শিশু পুত্র আল আমিনের মা অনিকা আক্তার বলেন, আমি জটিল রোগে আক্রান্ত। অভাব অনটনের মধ্যে আমি ছেলেকে কি খাওয়াবো। আমি ছেলেকে রাখতে চাচ্ছি না। ও যেখানে ভালো থাকবে আমি তার কাছে ছেলেকে দিয়ে দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে বিক্রি করার কোন সুযোগ নাই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তীতে আইনগত ভাবে শিশুটিকে যারা নিতে চায় তাদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে|

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd