1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

কাতারের আমির ও ডেনাল্ড ট্রাম্পের ফোনালাপ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা নিয়ে গতকাল শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদারের মধ্যেই তারা ফোনালাপ করলেন। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একের পর এক কূটনৈতিক যোগাযোগ চলছে। এর অংশ হিসেবে ইরানের শীর্ষ কূটনীতিকও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর ট্রাম্প আবারও ইরানে হামলা শুরু করতে পারেনÑ এমন আশঙ্কার মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও গুরুত্ব পেয়েছে। কাতারের আমিরের দপ্তর আমিরি দিওয়ান জানিয়েছে, ট্রাম্প ফোন করার পর দুই নেতা আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের নেওয়া ‘কূটনৈতিক উদ্যোগগুলো’ নিয়ে আলোচনা করেন। বিবৃতিতে বলা হয়, আমির শেখ তামিম বিরোধ নিষ্পত্তি এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সংলাপ অব্যাহত রাখা ও কূটনৈতিক পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd