1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

মক্কায় হুথিদের ড্রোন হামালা: ভূপাতিত করল সৌদি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পবিত্র অঞ্চল মক্কার আকাশে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরব। গতকাল শুক্রবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মক্কা অঞ্চলের আকাশসীমায় ড্রোনটি শনাক্ত ও ভূপাতিত করা হয়।
ইয়েমেনের হুথিরা প্রায় দুই মাস ধরে সৌদি আরবে নিয়মিত হামলা চালিয়ে আসছে। এরমধ্যে সৌদি আরব একাধিকবার দাবি করেছে, হুথিরা মক্কা ও মদিনাতেও হামলা চালিয়েছে। তবে হু্থরিা এসব দাবিকে মিথ্যা হিসেবে অভিহিত করেছে। আজ মক্কায় ড্রোন ভূপাতিত হওয়া নিয়ে হুথিরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ড্রোন ভূপাতিত করার ব্যাপারে সৌদি জোটের মুখপাত্র এঙ্ েশুধু লিখেছেন, “মক্কা অঞ্চলে একটি ড্রোন শনাক্ত ও এটি ধ্বংস করা হয়েছে।” তিনি এর বেশি আর কোনো তথ্য দেননি। সৌদির বিমান হামলায় ইয়েমেনে সাতজন নিহতএদিকে গৎ বৃহস্পতিবার সৌদির বিমান হামলায় ইয়েমেনের সা’দা-তে সাতজন নিহত হন। হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি এ তথ্য জানান। তিনি বলেন, সৌদির বিমানবাহিনী সা’দার একটি ফার্মে প্রথমে আঘাত হানে। এরপর যখন সেখানে উদ্ধারকারীরা আসেন তখন দ্বিতীয়বার হামলা চালানো হয়। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তাকারী সৌদি জোট এবং হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। এর আগে বুধবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও মিসাইল হামলা চালায় হুথি বিদ্রোহীরা। সূত্র: এএফপি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd