1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

গাজায় অক্টোবরে ইসরায়েলি হামলায় ১৪ শিক্ষার্থীসহ নিহত ২২

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : গাঁজা উপত্যকায় গৎ অক্টোবর মাসে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ শিক্ষার্থী ও ৮ শিক্ষাকর্মী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীদের বয়স ৬ থেকে ১৬ বছরের মধ্যে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির। মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহত শিক্ষাকর্মীদের মধ্যে ৪ জন শিক্ষক রয়েছেন। এ ছাড়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হামলায় বিশ্ববিদ্যালয়টির তিন কর্মী এবং আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় এক নারী শিক্ষাবিদ নিহত হয়েছেন। গৎ মাসে স্কুল ও অস্থায়ী শিক্ষাকেন্দ্রের তাঁবুতে হামলায় শিশু, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষাকর্মীরা আহত হয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি গুলিবর্ষণের কারণে কয়েকটি স্কুলে ক্লাস বন্ধ বা বিলম্বিত হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসের কয়েকটি এলাকা, দেইর আল-বালাহর পূর্বাঞ্চল, মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবির এবং উত্তর গাজার কিছু অংশে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। বিদেশে বৃত্তি নিয়ে পড়াশোনা করা ফিলিস্তিনি শিক্ষার্থীরা সীমান্ত বন্ধ ও অবরোধের কারণে ভ্রমণ করতে পারছেন না। এতে অনেকের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতের নির্মাণসামগ্রী, অস্থায়ী শ্রেণিকক্ষের তাঁবু, আসবাব ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপকরণ প্রবেশেও বাধা সৃষ্টি হচ্ছে। জ্বালানি সংকটে হাজারো শিক্ষার্থীর স্কুল-কলেজে যাতায়াত ব্যাহত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ জেনারেটর চালাতেও সমস্যা হচ্ছে। মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘের সংস্থা এবং মানবিক ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি শিক্ষার্থী-শিক্ষকদের সুরক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা বন্ধ এবং জরুরি সরঞ্জাম প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকার ৯৫ শতাংশ স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জুলাইয়ে প্রকাশিত হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ২০ হাজার ৫১ জনের বেশি স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও ৫৩২ জনের বেশি শিক্ষক নিহত হয়েছেন। ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৯৩ ফিলিস্তিনি নিহত ও ৫ হাজার ৭৪৮ জন আহত হয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd