1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বাগেরহাটে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ফকিরহাটে যুবদলের আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

​ফকিরহাট প্রতিনিধি:-বাগেরহাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ফকিরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।

​আজ বিকেল ৫টায় ফকিরহাট বিশ্বরোড মোড় থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

​উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা রাজু আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মানসুর এবং প্রধান বক্তা ছিলেন লায়ন শেখ দেলোয়ার হোসেন। বক্তারা প্রধানমন্ত্রীর এই সফরকে সফল করার জন্য সবাইকে আহ্বান জানান।

​এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইফতেখার আহমেদ  পলাশ ও কামরুজ্জামান কামরুল , যুবদল নেতা শেখ ইবাদত আলী বাঁধন, সাবেক ছাত্রদল নেতা সাগর ও রবি, সাবেক জেলা ছাত্রদল নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, শহীদ জিয়া পরিষদের সভাপতি সজীব শেখ, তাঁতী দলের সভাপতি কামরুল ও সম্পাদক ইনামুলসহ যুবদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd