1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কলম্বিয়ায় বোমা হামলায় শিশুসহ ৪ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে বিস্ফোরকবোঝাই একটি ট্রাকে বিস্ফোরণের ঘটনায় দুই মাস বয়সী এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে। গত রোববার রাতে দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দেশটির টোলিমা বিভাগের দক্ষিণাঞ্চলীয় শহর প্লানাদাসে একটি সামরিক ঘাঁটির কাছে এ বোমা হামলার ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিস্ফোরণের তীব্রতায় একটি হাসপাতাল ও আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টোলিমা বিভাগের গভর্নর আদ্রিয়ানা মাগালি মাতিজ সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েদেওয়া এক পোস্টে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্লানাদাসে হামলায় প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে মাত্র দুই মাস বয়সী একটি কন্যাশিশুও রয়েছে।’ ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্য থেকে এক ব্যক্তি একটি শিশুর নিথর দেহ উদ্ধার করছেন। এ সময় পাশে থাকা এক নারীকে চিৎকার করে কাঁদতে দেখা যায়।
প্লানাদাসের মেয়র হুয়ান কামিলো হুয়েহে স্থানীয় একটি রেডিওকে জানান, হামলায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য একটি স্থানীয় স্কুলে নেওয়া হয়েছে। তবে এ হামলার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গভর্নর মাতিজ সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েদেওয়া আরেকটি পোস্টে বলেন, ‘আজ রাতে প্লানাদাসে যা ঘটেছে, তা অত্যন্ত ভয়াবহ। এটি একটি জঘন্য ও অপরাধমূলক কর্মকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ তিনি আরও বলেন, ‘বেসামরিক মানুষের ওপর হামলা চালানো এবং আমাদের সেনাসদস্য ও টোলিমার সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড সব সীমা অতিক্রম করেছে, যা আমরা কোনোভাবেই সহ্য করব না।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd