1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

রামপাল নাগ‌রিক ফোরা‌মের  সভা ও প্রক‌ল্পের ভ‌বিষ‌্যত প‌রিকল্পনা নির্ধার‌নে কর্মশালা অনু‌ষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
 বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল সদর ইউনিয়ন প‌রিষ‌দ  সদর ইউনিয়ন নাগ‌রিক ফোরা‌মের  ত্রৈমা‌সিক সভা ও নাগ‌রিক ফোরা‌মের মূল‌্যায়‌নে ও ভ‌বিষ‌্যত কর্মসূচী নির্ধার‌নে কর্মশালা অনু‌ষ্ঠিত হয়। বুধবার (২৮অক্টোবর) সকালে সদর ইউনিয়নের হলে
অনুষ্ঠা‌নে সভা প‌্রধা‌নের দা‌য়িত্ব পালন করেন রামপাল সদর ইউনিয়ন নাগ‌রিক ফোরাম সভাপ‌তি বি‌শিষ্ট সাংবা‌দিক ও সমাজ‌সেবক মোতাহার হো‌সেন ম‌ল্লিক। অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন সদর ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস‌্য রো‌জিনা ইয়াস‌মিন, দী‌প্তি রা‌নি এবং  আব্দুস সালাম। নির্মান সমাজ উন্নয়ন সংস্থার ‌নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন, উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সদস‌্য সা‌বেরা সুলতানা তু‌লি, নারী নেত্রী ছ‌বি রানী মন্ডল।  সাংবা‌দিক ও স্বেচ্ছা‌সেবক ক‌বির আকবর অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন।
সভায় নাগ‌রিক প্রক‌ল্পের মাধ‌্যমে রামপাল উপ‌জেলা ও সদর ইউনিয়ন নাগ‌রিক ফোরাম কতৃক বাস্তবা‌য়িত কর্মসূচীর সফলতা, সীমাবদ্ধতা এবং কিভা‌বে আগামী‌তে জনগন‌কে/দ‌লিত জন‌গো‌ষ্ঠির প্রতি‌নি‌ধি‌দের  সম্পৃক্ততা আরো বৃ‌দ্ধি ও তা‌দের অ‌ধিকার প্রতিষ্ঠায়, নারী নির্যাতন প্রতি‌রো‌ধে ও ন‌্যায়‌বিচার প্রতিষ্ঠায় কি ধর‌নের কর্মসূচী গ্রহন করা যে‌তে পা‌রে এবং দাতা ও সহ‌যো‌গি সংস্থা‌কে অবগত করা যে‌তে পা‌রে সে বিষ‌য়ে ৩‌টি দ‌লে দ‌লীয় কাজ, সুপা‌রিশমালা তৈরী ও প্রেজে‌ন্টেশন উপস্থাপন ক‌রে নাগ‌রিক নেতৃবৃন্দ। এছাড়া নারী নির্যাতন প্রতি‌রোধ ক‌মি‌টি, স্বাস্থ‌্য সেবা এবং প্রানীসম্পদ বিষ‌য়ে সরকারি সেবার তথ‌্য সংগ্রহে  সামা‌জিক নি‌রিক্ষাকারী নির্ধারন, আন্তর্জা‌তিক নারী নির্যাতন প্রতি‌রোধ পক্ষকাল পালন, সংলাপ, লোক সংগীত ও পথ নাটক এবং বি‌ভিন্ন সামা‌জিক নিরীক্ষার রি‌পোর্ট প্রকা‌শে উপ‌জেলা, ইউপি প্রশাসন‌, নাগ‌রিক নেতা ও সেবা গ্রহীতা‌দের  নি‌য়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ ও উপ‌জেলা পর্যা‌য়ে গণশুনানী করার সিদ্ধান্ত গৃহীত হয়।
দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ (এম্বাসী অব সুইজারল‌্যান্ড, গ্লোবাল এফেয়ার্স কানাডা, ইউরো‌পিয়ান ইউনিয়ন) এবং মানু‌ষের জন‌্য ফাউন্ডেশ‌নের অর্থায়‌নে, উই ক‌্যান এর সহ‌ যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন ক‌রে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd