ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট ল্যাব ইন হাসপাতালের উদ্যোগে মিজান স্পোটিং ক্লাবের (এমএসসি) ক্রিকেট খেলোয়ারদের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
বুধবার রাত ৮টায় এসব খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেন উক্ত হাসপাতালের পরিচালক সুজন সরকার। এসময় এমএসসি’র ক্যাপটেন মিজানুর রহমান, খেলোয়ার আল মামুন, তারেক রহমান, লাহুল হুদা, ধ্রুব, লাভিদ, সাব্বির প্রমুখ।