কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনির পার্শ^বর্তী হাউলী গ্রামে বজ্রপাতে সন্তোষ সরদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু
হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে হাউলীর ওয়াবদা থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছিলেন
এমন সময় হঠাৎ বজ্রপাতে সন্তোষ সরদার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। নিহত সন্তোষ সরদার
উপজেলার কপিলমুনি ইউনিয়নের হাউলী গ্রামের বাসিন্দা।তিনি একাই বসবাস করতেন। তার
দুই ছেলে এক স্ত্রী। স্ত্রী এবং এক ছেলে ভারতে থাকে। আর এক ছেলে নিজের কাছে ছিল। ৩-৪
মাস আগে রোগগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেন। সন্তোষ সরদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায়
শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।