1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

নীল পোশাকে নজর কাড়লেন জয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বয়সের কাঁটা একদিকে এগিয়ে চলেছে, আর অন্যদিকে জয়া আহসানকে দেখে যেন উল্টো সময়ের হিসাবই মিলছে না! রুপালি পর্দার চাকচিক্য পেরিয়ে নীলের মায়ায় ধরা দেওয়া অভিনেত্রীর ছবিগুলো ফের মনে করিয়ে দিল বয়স বাড়লেও সৌন্দর্যের দীপ্তিতে যেন প্রতিদিনই আরও তরুণী হয়ে উঠছেন তিনি। রুপালি পর্দার চাকচিক্য আর আভিজাত্যের বাইরে অভিনেত্রী জয়া আহসানের রয়েছে নিজের মতো এক স্বতন্ত্র ভুবন। সেখানে তিনি ভীষণ সাধারণ, প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরই ভক্তদের মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া আহসান। নীলের আবেশে তোলা এসব ছবিতে তার চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। ছবি প্রকাশের পর থেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও বয়স যেন নতুন করে আলোচনায় এসেছে। অনেকেরই মনে হয়েছে, সময় যত গড়াচ্ছে, জয়ার বয়স যেন ততই কমে আসছে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’ এদিকে কমেন্ট বঙ্ েনেটিজেনরা জয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকম দিখি।’ আরেকজন লিখেছেন,‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’ অন্য এক ভক্তের ভাষ্য, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর অনেক সুন্দর।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd