1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিদায়ী ম্যাচের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আজ সকাল ৫টায় শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে হতে যাওয়া এই ম্যাচ দিয়েই মেসি ইতি টানবেন আর্জেন্টিনা জাতীয় দলে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের। সেই ম্যাচে মাঠে নামার আগে আবেগঘন বার্তা দিলেন আর্জেন্টাইন তারকা। ইনস্টাগ্রামে ট্রেনিং সেশনে সতীর্থদের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, যেগুলো আমি জানি খুব মিস করবো।’ আবেগঘন এক দিনে আর্জেন্টিনা জাতীয় দলের সদস্য হিসেবে শেষ অনুশীলন সেরেছেন মেসি। সেই সেশন শেষ হওয়ার কিছুক্ষণ পর এবং ডিনারের আগে নিজের নামে নামকরণ করা এজেইজা ট্রেনিং কমপ্লেঙ্ েসামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে ছিল হৃদয়ছোঁয়া বার্তা। ছবিতে তাকে সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থাতেই দেখা যায়। তবে একটি ছবি আলাদাভাবে নজর কেড়েছে। সেখানে দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্যদের পাশাপাশি মাঠের কর্মী ও এএফএর কর্মকর্তাদেরও দেখা যায়। ছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির জমকালো বিদায় হবে আজ বুধবার মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে। ম্যাচটি আবেগঘন হয়ে উঠবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। এই ম্যাচের জন্য দলে ডাক পাওয়া অন্য খেলোয়াড়দের মধ্যে আছেন নিকোলাস ওতামেন্দি। যিনি রিভার প্লেতেও খেলেন এবং জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন। রদ্রিগো ডি পল (ইন্টার মায়ামি) ও জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস)। তারা একাদশে থাকবেন কি না কিংবা কতটা সময় মাঠে থাকবেন, সেটিই এখন দেখার বিষয়। অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটলে বেনিনের বিপক্ষে পুরো ৯০ মিনিটই মেসি খেলবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ম্যাচটি ঘিরে মনুমেন্টাল স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে। শুধু ম্যাচই নয়, সেখানে থাকবে বেশ কিছু চমক ও অতিথি শিল্পীর পরিবেশনা। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের মেসির প্রায় সব সতীর্থের উপস্থিতিও থাকছে এই বিশেষ আয়োজনে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd