1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিশ্ববাজারেকমলো স্বর্ণের দাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ :বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটাকমেছে। মার্কিনডলারের দাম বাড়ায় স্বর্ণেরওপরচাপ তৈরি হলেও যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক তথ্যেরকারণে অক্টোবরে ফেডারেলরিজার্ভের সুদেরহারবাড়ানোর সম্ভাবনাকমেযাওয়ায় দরপতনসীমিতপর্যায়েই থেকেছে।গতকালসোমবাররয়টার্সেরপ্রতিবেদনঅনুযায়ী, সকাল ১০টা ২২ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৩ শতাংশকমেপ্রতিআউন্স ৪ হাজার ১৩১ দশমিক ৬১ ডলারে নেমেআসে। একই সময়েডিসেম্বরমাসের ডেলিভারিরমার্কিন গোল্ডফিউচারের দাম ০ দশমিক ১ শতাংশকমেপ্রতিআউন্স ৪ হাজার ১৫৯ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়।এদিনমার্কিনডলারসূচক ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ফলেডলারেমূল্য নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদেরকাছেআরওব্যয়বহুলহয়ে উঠেছে।গত শুক্রবারপ্রকাশিত তথ্যে দেখা গেছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানবৃদ্ধিরগতিপ্রত্যাশার চেয়ে বেশিকমেছে। এর পাশাপাশিআগের দুইমাসের নন-ফার্ম পে-রোলেরহিসাবেওবড়ধরনেরসংশোধনএসেছে।কেসিএম ট্রেডের প্রধানবাজারবিশ্লেষকটিমওয়াটারারবলেন, “দুর্বলশ্রমবাজারের তথ্য অক্টোবরে ফেডের সুদেরহারবাড়ানোরপ্রত্যাশাকমিয়েছে। এতে স্বর্ণের দামেকিছুটাসমর্থনমিলছে। তবে অক্টোবরে সুদ না বাড়লেও ফেডেরসামগ্রিক সুদ বৃদ্ধির চক্র অব্যাহত থাকবেবলেবাজারএখনোধারণাকরছে।”সিএমই ফেডওয়াচটুলের তথ্য অনুযায়ী, অক্টোবরে ফেডের সুদেরহারবাড়ানোর সম্ভাবনাএখনমাত্র ১৮ শতাংশ। অন্যদিকে ডিসেম্বরে সুদ বাড়ানোর সম্ভাবনারয়েছে ৮৮ শতাংশ।গত মাসে ফেডতিনবছরেরমধ্যে প্রথমবারেরমতোনীতিগত সুদেরহার ২৫ বেসিসপয়েন্টবাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশেরমধ্যে নির্ধারণকরে।মধ্যপ্রাচ্যেরউত্তেজনাও স্বর্ণেরবাজারেপ্রভাব ফেলছে। গত রোববারইয়েমেনের সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারজানিয়েছে, ইরান-সমর্থিত হুতিদেরনিয়ন্ত্রণাধীনএলাকাপুনর্দখলেবড়ধরনেরসামরিকঅভিযানশুরুকরেছেতারা।বিশ্লেষকদেরমতে, মধ্যপ্রাচ্যেরপরিস্থিতি তেলের দাম ও মূল্যস্ফীতিরওপরপ্রভাব ফেলতেপারে। এতে স্বর্ণেরবাজারেও অস্থিরতাবাড়তেপারে। তেলের দাম, বন্ডের সুদ ও ফেডেরনীতিরপ্রত্যাশায়ওঠানামা থাকায় স্বর্ণেরবাজারে অস্থিরতাঅব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।এদিকে মধ্যপ্রাচ্য থেকে বাড়তি তেলসরবরাহ এবং জি-৭ দেশগুলোরমজুত থেকে তেলছাড়ার উদ্যোগেঅপরিশোধিত তেলের দামওকিছুটাকমেছে।এছাড়াঅন্যান্য মূল্যবানধাতুরমধ্যে রুপার দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়েপ্রতিআউন্স ৬০ দশমিক ৯৪ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম বেড়েছে ০ দশমিক ৫ শতাংশ, দাঁড়িয়েছে ১ হাজার ৭০৬ দশমিক ১৮ ডলারে। প্যালাডিয়ামের দাম অবশ্য ০ দশমিক ২ শতাংশকমেহয়েছে ১ হাজার ১৬৫ দশমিক ৪০ ডলার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd