মেহেদী হাসান লিপন: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়রে খারইখালি গ্রামের বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. অনোয়ার হোসেন আকন (৭৫) রবিবার রাত ৩ টায় খুলনা একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।মঙ্গলবার আছর নামাজ বাদ আকন বাড়ি জামে মসজিদ মাঠে রাস্ট্রীয় সম্মাননা প্রদান ও জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।