1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, নিহত ২২ ‘জঙ্গি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, বিমান হামলায় দুটি স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত আস্তানা ও ক্যাম্প ধ্বংস করা হয়েছে এবং আনুমানিক ২২ জন ‘জঙ্গি’ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়। এদিকে পাকিস্তানের এই দাবির বিপরীতে কাবুলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। আফগান সরকারের দাবি, পাকিস্তানের এই হামলায় তাদের কুনাল ও হেলমান্দ প্রদেশে অন্তত ৯ জন বেসামরিক নারী ও শিশু নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্বাধীনভাবে এই হতাহতের দাবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, হামলাগুলো গত বুধবার গভীর রাতে হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও দক্ষিণাঞ্চলীয় হেলমান্দে চালানো এই হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। পোস্টে তিনি লিখেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এটিকে সব স্বীকৃত নীতিমালার পরিপন্থি আগ্রাসন ও অপরাধ হিসেবে বিবেচনা করি।” পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানে তেহরিক-ই-তালিবান পাকিস্তানসহ (টিটিপি) বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিরাপদ আশ্রয় রয়েছে এবং সেখান থেকেই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা সহায়তা দেওয়া হয়। আফগানিস্তান অবশ্য পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করে আসছে। তথ্যসূত্র: আল-জাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd