1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না আনচেলত্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ক্লাব ফুটবলের সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলে এসে প্রত্যাশা মেটাতে পারছেন না। তার পারফরম্যান্স নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর সমালোচনা তো রয়েছেই। ব্রাজিল কোচ জোর দিয়ে বললেন, আগামী কোপা আমেরিকা ও ফিফা বিশ্বকাপের জন্য নতুন প্রজন্মের খেলোয়াড় গড়ে তোলার মিশনে সমালোচনার প্রভাব পড়তে দেবেন না। গত শুক্রবার টাউন্সভিলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর পারফরম্যান্সের তীব্র সমালোচনা হয়েছে ব্রাজিলে। সাবেক বিশ্বকাপ জয়ী দেনিলসন একে নতুন অধ্যায়ের শুরুতে খুবই খারাপ ছাপ হিসেবে বর্ণনা করেছেন। ধারাভাষ্যকার গালভাও বুয়েনোর মতে এটি লজ্জাজনক। হোসে ত্রাহানো তো চার বছরের জন্য চুক্তিবদ্ধ আনচেলত্তিকে বরখাস্তের আহ্বান জানিয়েছেন। কুইন্সল্যান্ডে ব্রাজিলকে স্বাগত জানাতে ব্রিসবেনে অনুষ্ঠিত এক ইভেন্টে প্রশ্নের উত্তর দেওয়ার সময় আনচেলত্তি স্বীকার করেছেন, সেলেসাওয়ের দায়িত্ব নেওয়ার সঙ্গে উচ্চ প্রত্যাশাও যোগ হয়। অবশ্য পুরো ক্যারিয়ার জুড়ে উচ্চ প্রত্যাশাকে সঙ্গে করে নিয়ে ঘোরার কথা জানালেন ইতালিয়ান কোচ। আনচেলত্তি বলেন, ‘কাজের সমালোচনা হওয়া ভালো। সমালোচনা ছিল এবং সবসময় থাকবে। এই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আমার যে পরিকল্পনা, তাতে কোনো প্রভাব ফেলতে পারবে না এটি। ভবিষ্যৎ নিয়ে আমি যা ভাবি তাতে সমালোচনার বিন্দুমাত্র প্রভাব পড়বে না।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd