1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

রাজধানীতে নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে দুইশ’র বেশি চেকপোস্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজধানীর আটটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের পর ঢাকা মহানগরীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে বসানো হয়েছে দুই শতাধিক চেকপোস্ট। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশের টহলও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করা হচ্ছে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ঢাকায় তাদের দুই শতাধিক চেকপোস্ট রয়েছে। ঢাকার চার প্রবেশমুখেও কাজ করছে পুলিশ। পাশাপাশি গতকাল ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জিডি ও মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd