Dhaka ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ উইকেট নিয়ে অ্যান্ডারসনের বিধ্বংসী শুরু

  • Reporter Name
  • Update Time : ১১:২০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১৭ Time View

৫ উইকেট শিকার করে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন দুই-এর মৌসুম শুরু করলেন ইংল্যান্ডের সাবেক পেসার জেমস এন্ডারসন। কাউন্টি মৌসুমের প্রথম রাউন্ডে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ৬৪ রানে ৫ উইকেট নেন ল্যাঙ্কারশায়ারের হয়ে খেলতে নামা বর্ষীয়ান পেসার এন্ডারসন। কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম দিন ৭ উইকেটে ৩৪৬ রান করে ল্যাঙ্কারশায়ার। দ্বিতীয় দিন বাকী ৩ উইকেটে ৩৮ রান যোগ করে ৩৮৪ রানে অলআউট হয় ল্যাঙ্কারশায়ার। দলের হয়ে লুক ওয়েলস ৮৭ ও মাইকেল জোন্স ৭১ রান করেন। শেষ ব্যাটার হিসেবে ক্রিজে এসে ১১ বল খেলে শূন্য হাতে অপরাজিত থাকেন অধিনায়ক এন্ডারসন। বোলিংয়ে নর্দাম্পটনশায়ারের বেন স্যানডারসন ৭৯ রানে ৫ উইকেট শিকার করেন। এরপর ব্যাট হাতে নেমে এন্ডারসনের তোপের মুখে পড়ে নর্দাম্পটনশায়ার। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ২১৫ রান করে তারা। ১৩ ওভার বল করে ৬৪ রানে ৫ উইকেট শিকার করেন ৪৩ বছর বয়সী এন্ডারসন। প্রথম শ্রেনির ক্রিকেটে ৫৬তমবারের মত ইনিংসে ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন এন্ডারসন। পেশাদার ক্যারিয়ারে ২৬তম মৌসুম খেলতে নামা এন্ডারসনের ৩০৫ ম্যাচের ক্যারিয়ারে সর্বমোট ১,১৪৮টি উইকেট শিকার করেছেন। ২০২৪ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে বিদায় জানান এন্ডারসন। ১৮৮ টেস্ট খেলে ৭০৪ উইকেট নেন তিনি। টেস্ট ইতিহাসে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্ব রেকর্ড এন্ডারসনের। সব মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারে তৃতীয় স্থানে আছেন এই ডান-হাতি পেসার। ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডের মালিক শ্রীলংকার স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন।

Tag :
About Author Information

৫ উইকেট নিয়ে অ্যান্ডারসনের বিধ্বংসী শুরু

Update Time : ১১:২০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬