Dhaka ১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ লাখ টাকা চাঁদা দাবি: গ্রেপ্তার আরও এক সমন্বয়ক

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৮৩ Time View

রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় আরও এক সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপু নামে একজনকে ওয়ারী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

Tag :
About Author Information

৫০ লাখ টাকা চাঁদা দাবি: গ্রেপ্তার আরও এক সমন্বয়ক

Update Time : ০৮:৪৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫