দেশে চলমান তেল সংকটের মধ্যে দিয়ে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ মেট্রিক টন ডিজেল নিয়ে ‘ইউয়ান জিং হি’ নামের একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ জানিয়েছেন, ইউয়ান জিং হে নামের জাহাজটি ভোরে বহির্নোঙরে এসে পৌঁছে। অগ্রাধিকার ভিত্তিতে জাহাজটিকে বার্থিং দেওয়া হবে। আজ রাতে শান গ্যাং ফা জিয়ান নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভেড়ার কথা রয়েছে। আগামীকাল এলএনজি নিয়ে আরও একটি জাহাজ আসার কথা।
Reporter Name 













