Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৭০ Time View

আগস্টে বাংলাদেশ যাবে অস্ট্রেলিয়াতে। তার আগে জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলও। সাদা বলের সিরিজ খেলবে তারা। গতকাল শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচির কথা নিশ্চিত করেছে। এই বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। ১৫ বছরে প্রথমবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। শেষবার তারা বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১১ সালে। মাইকেল ক্লার্কের দল ৩-০ ব্যবধানে সাকিব আল হাসানের দলকে হারিয়েছিল। তার আগে অস্ট্রেলিয়া ২০০৬ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে ৩-০ তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাবিবুল বাশারের দলকে হারায়। এবার অস্ট্রেলিয়া তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বিসিবির সূচি অনুযায়ী ৫ জুন প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে সেটি ৯ জুন শুরু হবে। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ তিনটি টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্টন মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। শেষবার অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ওইবার বাংলাদেশ ৪-১ এ সিরিজ জিতেছিল।

Tag :
About Author Information

১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

Update Time : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬