1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

হাসানের ফাইফারে ম্যাচে ফিরল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচে দারুণভাবে ফিরেছে বাংলাদেশ। প্রথম দিনে সফরকারী দল কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও পেসার হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৯৫ ওভার শেষে ৮ উইকেটে ৩২২ রান। ম্যাচে শুরু থেকেই বল হাতে আলো ছড়িয়েছেন তরুণ পেসার হাসান।

ক্যারিবীয় ব্যাটারদের বেশ ভালোভাবেই চেপে ধরেছিলেন তিনি। ইনিংসের ২২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৮৬ রান খরচায় একে একে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন এই পেসার। তার এই চমৎকার ফাইফারে মূলত ধস নামিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। সফরকারীদের পক্ষে আমির জাঙ্গু ১৩৩ ও কেভিন উইকহ্যাম ৬১ রান করেন।
এছাড়া গ্রিভস ৫১ এবং বিশপ ২৩ রান সংগ্রহ করেন। তবে হাসানের নিখুঁত লাইন-লেন্থ এবং নিয়মিত বিরতিতে উইকেট পতনের সুবাদে বড় সংগ্রহের পথে বড় বাধা তৈরি হয় ক্যারিবীয়দের জন্য। এছাড়া বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ২টি এবং মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট শিকার করেছেন।মধ্যাহ্ন বিরতির সময় ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ১৬ এবং ওয়ারিকান ৯ রানে অপরাজিত থেকে ক্রিজে আছেন। 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd