Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব নিয়ে যা জানা গেলো

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ Time View

নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় কয়েক দিন হাসপাতালে থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। হারুন কিসিঞ্জারের ছেলে রুবেল খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আগের তুলনায় তার বাবা এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের পরামর্শেই তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, যেখানে তিনি বর্তমানে পূর্ণ বিশ্রামে রয়েছেন। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা ভক্ত ও পরিবারের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রুবেল বলেন, “কিছু অসাধু ব্যক্তি ভিউয়ের আশায় মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, যা অসুস্থ মানুষ ও তার পরিবারের জন্য মানসিক চাপ তৈরি করে।” তিনি এ ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Tag :
About Author Information

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব নিয়ে যা জানা গেলো

Update Time : ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬