1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,৩৯২

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০৬ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯২৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১০ জন, বরিশাল বিভাগে ১৪৩ জন, সিলেট বিভাগে ১৩০ জন, খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ২৬ জন এবং রাজশাহী বিভাগে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময়ে মৃত্যুর ঘটনা ঘটেছে এমন রোগীদের মধ্যে খুলনা বিভাগের দুজনের তথ্যও উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd