1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

রাশিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউটিসি সময় গতকাল শুক্রবার ভোর ৩টা ৩৫ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ৫২.০৫৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৫৭.২৩৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাশিয়ার পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৪৬ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। শহরটির জনসংখ্যা প্রায় ১ লাখ ৮৭ হাজার। এ ছাড়া ওজারনোভস্কি শহর থেকে ৮০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। শহরটির জনসংখ্যা প্রায় ২ হাজার ৬০০। এ ঘটনায় কোনো প্রাণহানি, ক্ষয়ক্ষতি কিংবা সুনামির সতর্কতা জারির বিষয়ে তাৎক্ষণিক তথ্য জানা যায়নি। সূত্র: ইএমএসসি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd