Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিঢালীতে বাসগৃহের পাশে পোল্ট্রি খামার প্রচন্ড দুর্গন্ধে বাস করতে পারছে না একটি পরিবার

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ২২৪ Time View

কপিলমুনি (খুলনা) অফিসঃ হরিঢালীতে পরিবেশ নীতি উপেক্ষা করে আবাসিক এলাকায় পোল্ট্রি খামার এবং অপরিচ্ছন্নতার
অভিযোগ উঠেছে রবিউল সরদারের বিরুদ্ধে। বাসগৃহের গা ঘেঁষে পোল্ট্রি খামার নির্মাণ
করায় সেখানে বাস করতে পারছেনা একটি দিনমজুর পরিবার। বাস গৃহের অংশে খামারের মাত্র এক
দিকে কাপড় বা পলিথিন দিয়ে ঢেকে দেয়ার অনুরোধ করলে খামার মালিক বসত ঘর ভেঙ্গে উচ্ছেদ
করার হুমকি দিচ্ছে। দিনমজুর হাসান জানান, তীব্র দুর্গন্ধে রোগগ্রস্ত হয়ে পড়েছি, অন্যত্র চলে
যাওয়ার সক্ষমতা না থাকায় অসহায়ের মতো হয়ে বসবাস করতে বাধ্য হচ্ছি। এতে করে পরিবেশ
দুষণের পাশাপাশি স্বাস্থ্যগত জটিলতা তৈরি হচ্ছে। নিরুপায় হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের
জন্য স্থানীয় সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন উপজেলার হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি
গ্রামের হত দরিদ্র দিনমজুর হাসান সরদার। সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে তিনি
জানান,তার থাকার একমাত্র ঘরটির একেবারেই গা ঘেঁষে একই গ্রামের রহমান সরদারের ছেলে
রবিউল সরদার সেখানে বিরাট একটি মুরগীর খামার করে প্রায় দুই হাজার পোল্ট্রি মুরগী পালন
করছেন। পোল্ট্রি মুরগীর বিষ্ঠা,খাবার ও তাদের গায়ের উৎকট গন্ধে সেখানকার পরিবেশ দুষণ
ভয়াবহ আকার ধারণ করেছে। এ কারণে হান্নানের পরিবারের পাঁচজন সদস্য সেখানে বসবাস
করতে পারছেনা। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন,সারাদিনের ক্লান্তি দূর করতে রাতের বিশ্রামের
জন্য ঠিকমত ঘুম পড়তে পারছিনা। প্রচন্ড দুর্গন্ধ ও মুরগীর ডাকে তাদের অধিকাংশ সময়
নির্ঘুম রাত কাটাতে হয়। গত ১৭ মে ওই দিনমজুরের স্ত্রী ও পুত্রবধূ এ বিষয়ে তাদের ঘরের দিকের
পাশটি কাপড় বা পলিথিন দিয়ে ঢেকে দেয়ার কাকতি মিনতি করলে খামার মালিক কোন কর্ণ
পাত করেনি বরং তাদের ঘর ভেঙ্গে রাস্তায় তুলে দেয়ার হুমকি দেয়। অসহায় দিনমজুর হাসান সরদারের
পরিবারটি যাতে সুষ্ঠু ও নির্মল পরিবেশে সেখানে বসবাস করতে পারে তার প্রয়োজনীয়
ব্যাবস্থা গ্রহনের জন্য তিনি পরিবেশ অধিদপ্তর সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ
কামনা করেছেন।

Tag :
About Author Information

হরিঢালীতে বাসগৃহের পাশে পোল্ট্রি খামার প্রচন্ড দুর্গন্ধে বাস করতে পারছে না একটি পরিবার

Update Time : ০৮:২৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫