Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে বিকল্প নৌপথ ঘোষণা ইরানের

  • Reporter Name
  • Update Time : ১২:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ২৩ Time View

বিদেশ : হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প রুট ঘোষণা করেছে ইরান। প্রধান নৌপথে সমুদ্র মাইন থাকার ঝুঁকির কথা উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান প্রণালীটি সাময়িকভাবে পুনরায় খুলতে সম্মত হয়েছে। বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইরানের বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে জানায়, ‘হরমুজ প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক সব জাহাজকে জানানো যাচ্ছে যে সামুদ্রিক নিরাপত্তার নীতি মেনে চলা এবং সমুদ্র মাইনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে, বিকল্প নৌপথ ব্যবহার করতে হবে।’ স্থানীয় গণমাধ্যমে উদ্ধৃত ওই বিবৃতিতে প্রণালীতে প্রবেশ ও বের হওয়ার বিকল্প পথের নির্দেশনাও দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার এক ঘণ্টারও কম সময় আগে এই সমঝোতা হয়। তিনি শর্ত মানা না হলে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করার হুমকি দেন। মার্চের শুরু থেকে তেহরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে রেখেছিল। এতে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায়।

Tag :
About Author Information

হরমুজ প্রণালীতে বিকল্প নৌপথ ঘোষণা ইরানের

Update Time : ১২:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬