Dhaka ১০:২২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৪৪ Time View

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে, গত কয়েকদিনের তুলনায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বেশি জাহাজ চলাচল করছে। খবর আল জাজিরা

আজ শুক্রবার সংস্থাটি বলেছে, গত বুধবার হরমুজ দিয়ে ১৬টি জাহাজ যায়। এরমাধ্যমে টানা তিনদিন সেখানে জাহাজ চলাচলের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। আর সবগুলো জাহাজই ইরানের সঙ্গে সমঝোতা করে চলেছে বলে উল্লেখ করেছে উইন্ডওয়ার্ড।

তারা বলেছে, গত বুধবার পার হওয়া ১৬টি জাহাজের সবগুলো ব্যবহার করেছে লারাক দ্বীপের রুটটি। যা নির্দেশ করছে আরও বেশি দেশ ইরানের সঙ্গে ‘নিজেদের জাহাজ চালাতে আলোচনা করছে’। এতে বলা যায় সামনের দিনগুলোতে ট্রানজিটের পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ ইরানের সঙ্গে সমঝোতা করে বর্তমানের চেয়ে আরও বেশি জাহাজ গুরত্বপূর্ণ ওই রুট ব্যবহার করতে পারবে।

তবে জাহাজের পরিমাণ বাড়লেও; সাধারণ সময়ে এটি যা থাকে সেটির তুলনায় অনেক কম।জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে হরমুজ দিয়ে প্রায় ১৩০টি জাহাজ চলত।

এদিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বলে আসছে তাদের সঙ্গে আলোচনা করে ও টোল দিয়ে ‘ইরানের শত্রু ও তাদের মিত্রদের’ জাহাজ বাদে বিশ্বের সব দেশ জাহাজ চালাতে পারবে।

Tag :
About Author Information

হরমুজ প্রণালি দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

Update Time : ১২:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬