Dhaka ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ২৯ হাজার ৩১৫ বাংলাদেশি হজযাত্রী পৌঁছাল

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ২৭ Time View

বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশে হজ ফ্লাইট শুরুর দিন থেকে আজ শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত ৭৩টি ফ্লাইটের মাধ্যমে ২৯ হাজার ৩১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। 

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্যটি নিশ্চিত করে জানানো হয়েছে।

এ দিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তারা হলেন- টাঙ্গাইলের সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মন্ডল।

এর মধ্যে টাঙ্গাইলের মো. আবুল কাশেম মারা যান সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। এছাড়া জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মন্ডল স্বাভাকিভাবে মক্কায় মারা যান।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।

আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন পাঁচ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

Tag :
About Author Information

সৌদিতে ২৯ হাজার ৩১৫ বাংলাদেশি হজযাত্রী পৌঁছাল

Update Time : ১০:১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬