Dhaka ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাসদস্যদের বেতন বৃদ্ধি করে প্রতিরক্ষা বিল অনুমোদন বাইডেনের

  • Reporter Name
  • Update Time : ০২:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ২৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক: চীনের ক্রমবর্ধমান ক্ষমতা প্রতিহত করতে একটি প্রতিরক্ষা বিলকে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সোমবার এই আইন অনুমোদন করে সেনাবাহিনীর জুনিয়র সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি নিশ্চিত করে সামরিক ব্যয় ৮৯৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হলো। সেনাসদস্যদের পরিবারে শিশুদের ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবার সংক্রান্ত একটি সুবিধা বাতিল নিয়ে আপত্তি থাকলেও বিলটিতে তিনি অনুমোদন দিয়েছেন। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে। বাইডেন বলেছেন, তার প্রশাসন সুবিধাটি বাতিল করার তীব্র বিরোধী ছিল। কারণ এর ফলে সন্তানদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মা-বাবার প্রচেষ্টায় হস্তক্ষেপ করার পাশাপাশি একটি গোষ্ঠীকে তাদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হবে। সুবিধাটি বাতিল করায় সেনাবাহিনীতে স্বেচ্ছায় যোগদানের সিদ্ধান্ত নিতে মানুষ দ্বিধান্বিত হতে পারেন বলে মন্তব্য করেছেন বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, কোনও সেনাসদস্যকে দেশসেবা ও পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের মাঝে একটি দায়িত্ব বেছে নিতে বলা অনুচিত। গত সপ্তাহে সিনেটে ৮৫ ভোটে বিলটি অনুমোদনের পর বাইডেনের কাছে পাঠানো হয়। অবশ্য হাউজ স্পিকার মাইক জনসন শিশুদের ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা সুবিধা বাতিলের ধারাটি নিয়ে আপত্তি তোলার পর তার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটও বিলটির বিরুদ্ধে মত প্রকাশ করেন। তারপরও ২৮১ ভোটে এটি অনুমোদিত হয়। বিলের আরেকটি প্রস্তাব নিয়েও আপত্তি করেছেন বাইডেন। কিউবার গুয়ানতানামো বে কারাগার থেকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে বন্দিদের স্থানান্তরে অর্থের ব্যবহার বন্ধের প্রস্তাব করা হয়েছে। এইসব বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য কংগ্রেসের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। এই বার্ষিক প্রতিরক্ষা অনুমোদন বিলের মাধ্যমেই পেন্টাগনের নীতিমালা পরিচালিত হয়। এবারের অনুমোদিত বিলে সেনাবাহিনীর জুনিয়র সদস্যদের জন্য ১৪ দশমিক ৫ শতাংশ ও অন্যান্যদের জন্য ৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। এছাড়া, চীনের আক্রমণাত্মক কার্যক্রম ঠেকাতেও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে, তাইওয়ানে সামরিক সহায়তা প্রদানের জন্য তহবিল গঠন, নতুন সামরিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ ও মার্কিন গোলাবারুদের উৎপাদন বৃদ্ধি। এই অনুমোদিত বিল ব্যয় সংক্রান্ত প্যাকেজের সঙ্গে সমন্বিত হতে হবে।

Tag :
About Author Information

সেনাসদস্যদের বেতন বৃদ্ধি করে প্রতিরক্ষা বিল অনুমোদন বাইডেনের

Update Time : ০২:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪