Dhaka ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নাতনিকে গলাটিপে হত্যা, নানি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ২৬৯ Time View

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় শিশুটির নানি লাল বানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতের দিকে লাবনীর নানা ব্রাহ্মণগ্রামের মৃত শুকুর আলী সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরের দিকে নিহতের বাবা নাহিদ আলম স্ত্রী ও শাশুড়িসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। শিশুটির বাবা নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসর গ্রামের নাহিদ আলম ঢাকায় কর্মরত ছিল। মা নার্গিস খাতুনের সঙ্গে নানাবাড়িতে থেকে স্থানীয় খাজা ইউনুস আলী ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সারিতে পড়াশোনা করতো লাবনী। শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর ধরে লাবনী তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করছে। বাবা চাকরির সুবাদে ঢাকাতে থাকেন ও মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত ৩-৪ মাস ধরে মায়ের সঙ্গেই লাবনী নানাবাড়িতেই ছিল। তবে মাঝেমধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নানি শারীরিক নির্যাতন করতেন। এ ছাড়া বাবা খরচের টাকা দিলেও মেয়েকে দিতো না বলে অভিযোগ করেছেন নিহতের দাদা আব্দুস ছালাম প্রামাণিক। এ বিষয়ে লাবনীর বাবা নাহিদ আলম বলেন, পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দুটি মেয়ের মধ্যে ফুলের মতো বড় মেয়েটিকে পাষণ্ডরা পিটিয়ে, গলাটিপে শ্বাসরোধে নির্মমভাবে হত্যা করেছে। এর সঙ্গে জড়িতদের শাস্তি ফাঁসি চাই। এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনায়ারুল ইসলাম জানান, মরদেহের মাথা ও গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

সিরাজগঞ্জে নাতনিকে গলাটিপে হত্যা, নানি গ্রেপ্তার

Update Time : ১২:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫