Dhaka ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ২৩৬ Time View

সাভারে দাঁড়িয়ে থাকে বাসে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় আরিচামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি জব্দ করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মৃত ফজল হক মুন্সির ছেলে মো. হোসেন (৫৫) ও শরিয়তপুর জেলার জাজিরা থানার সদর আলী মাদবর কান্দি গ্রামের ধলু শেখের ছেলে সায়াত শেখ (৩৫)। হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায়। এসময় পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে সায়ের শেখ ও হোসেন নামের দুজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের সাভারের সুপার মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি মো. সওগাতুল আলম বলেন, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

Update Time : ১২:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫