Dhaka ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদা গাউনে নজর কাড়লেন মেহজাবীন

  • Reporter Name
  • Update Time : ১১:১৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১২ Time View

পর্দায় সাবলীল অভিনয়, আর বাইরে গ্ল্যামারাস লুক- এসব নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সদ্য তার এক আভিজাত্যপূর্ণ উপস্থিতিতে ফের মুগ্ধ করেছে ভক্তদের। ‘লাঙ্ সুপারস্টার’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। সেখান থেকে কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন মেহজাবীন। সাদা রঙের স্টাইলিশ গাউনে তার এই নতুন লুক এখন ভক্তদের প্রশংসায় ভাসছে। নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন মেহজাবীন। ছবিতে দেখা যাচ্ছে, অফ-শোল্ডার সাদা একটি লং গাউন পরেছেন তিনি, যাতে রয়েছে আকর্ষণীয় কাজ। হাতে রুপালি রঙের ছোট ব্যাগ এবং মানানসই গয়নায় তাকে অত্যন্ত গ্ল্যামারাস দেখাচ্ছিল। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, লাঙ্ গালার জন্য প্রস্তুত হওয়াটা মূল অনুষ্ঠানের মতোই রোমাঞ্চকর ছিল। সেই প্রতিক্ষা আর শক্তি- সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার। ছবিগুলোতে মেহজাবীনের মেকআপ ও হেয়ার স্টাইল ছিল মার্জিত, যা তার সাথে চমৎকারভাবে মানিয়ে গেছে। পোস্টের নিচে ভক্তরা তার এই সাজের প্রশংসা করছেন। আজ থেকে আরও ১৬ বছর আগে এই প্রতিযোগীতার মঞ্চে লড়াই করছিলেন মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালে তার মাথায় ওঠে লাঙ্ সুপারস্টারের মুকুট। এবারের প্রতিযোগীদের বিচারক ছিলেন তিনি। দীর্ঘ সাত বছর পর, গত শুক্রবার আয়োজিত লাঙ্ সুপারস্টারের এই আসরের গালা নাইটে উপস্থিত হয়ে তিনি নিজের শুরুর দিনগুলোর স্মৃতিচারণও করেন। এদিন তার বিশেষ পারফর্মেন্স ছিলো; বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কারও। বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী বড় পর্দাসহ ওটিটি প্ল্যাটফর্ম দাপিয়ে বেড়াচ্ছেন। সদ্য মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’ এ দেখা গেছে তাকে। প্রীতম হাসানের বিপরীতে সেখানে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে বেশ। সব মিলিয়ে দেশের শোবিজ অঙ্গনে অনন্য উচ্চতায় অবস্থান করছেন এই অভিনেত্রী।

Tag :
About Author Information

সাদা গাউনে নজর কাড়লেন মেহজাবীন

Update Time : ১১:১৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬